সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

বটিয়াঘাটার জলমা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন

রিপন রায়

বটিয়াঘাটা ( খুলনা )  প্রতিনিধিঃ

 খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুন ২৭ শে অক্টোবর  খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  থান্দার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী

পরিদর্শনকালে জলমা ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নের বিষয়গুলো পরিদর্শনের অংশ হিসেবে গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে প্রতীয়মান হয়।

স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের প্রত্যাশা ও উন্নয়নসংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভের সুযোগ সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে ১ নম্বর জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায় মিঠু, ইউপি সদস্যবৃন্দ এবং পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁরা বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে জলমা তহশীল অফিস পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সেবার মানোন্নয়নের সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও উপসহকারী কর্মকর্তা সুজন বিশ্বাস।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x