সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

সাবেক স্বামীর বিরুদ্ধে কোটি টাকার রেস্টুরেন্ট ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ*

*নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৭ অক্টোবর ২০২৬*

রাজধানীর উত্তরা থেকে নিজের ও চার সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছেন নারী উদ্যোক্তা নাসরীন জাহান নাজ।

আজ দুপুর ১টায় উত্তরার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাবেক স্বামী আবু সাঈদ মোহাম্মদ হায়দারের বিরুদ্ধে রেস্টুরেন্ট ভাঙচুর, হুমকি ও হয়রানির অভিযোগ তোলেন।

নাসরীন জাহান জানান, গত ১ সেপ্টেম্বর তাকে মালয়েশিয়ায় মেয়ের কাছে পাঠিয়ে সেখানেই তালাকের নোটিশ পাঠানো হয়। ২১ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। দেশে ফিরে তিনি ও তার মেয়েকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি এবং পাসপোর্ট-গাড়ি আটকে রাখা হয়।

তিনি আরও বলেন, দিয়াবাড়ির ১৭ নম্বর সেক্টরে ৯ কাঠা জমির ওপর গড়ে তোলা তার রেস্টুরেন্টে প্রায় কয়েক কোটি টাকা বিনিয়োগ ছিল। এর মধ্যে ৬ কাঠা জমি চুক্তিতে ভাড়া নেওয়া ছিল। কিন্তু ২১ সেপ্টেম্বর সকাল ১টায় কোনো নোটিশ ছাড়াই ভেকু দিয়ে রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়।

বিচ্ছেদের পর থেকে হুমকি অব্যাহত রয়েছে। ১৪ অক্টোবর কর্মচারীদেরসহ তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মানসিক চাপ দিতে বড় ছেলেকে ২০ অক্টোবর গ্রেপ্তার করানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি ১৫ অক্টোবর তুরাগ থানায় জিডি করেছেন। জিডি নং ১০৬১।

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x