সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকিতে ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

​কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

আবদুল আউয়াল 

১৯-১০-২০২৬ইং

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অধীনে ২০২৫-২৬ অর্থ বছরে বরাদ্দকৃত ৭০% ভর্তুকিতে ও বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব আধুনিক যন্ত্রপাতি তুলে দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে ভর্তুকিমূল্যে ও বিনামূল্যে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

​রাইস ট্র্যান্সপ্লান্টার (মূল্য ৫০ লাখ টাকা): চরএলাহী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃষক মোঃ ইউসুফ (পিতা: আবু তাহের)-কে প্রদান করা হয়।

​পাওয়ার থ্রেসার (মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা): চরএলাহীর গাংচিল এলাকার কৃষক মোহাম্মদ খালেদ (পিতা: আবদুল হাই)-কে প্রদান করা হয়।

​লো-লিফট পাম্প (প্রতিটি মূল্য ৫০ হাজার টাকা): চরপার্বতী ইউনিয়নের চরপার্বতী গ্রামের কৃষক মোঃ হেলাল উদ্দিন (পিতা: ওবায়দুল হক) ও একই গ্রামের কৃষক জাফর আহমেদ (পিতা: কবির আহমেদ)-কে দুটি পাম্প প্রদান করা হয়।

​তেল নিষ্কাশন যন্ত্র (মূল্য ১ লাখ টাকা): চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষক আবুল কাশেম (পিতা: জালাল আহমেদ)-কে প্রদান করা হয়।

​এছাড়াও এলাকার বেশ কয়েকজন সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

​যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্রাম উদ্দিন দিদার এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ দিদার।

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x