সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

ফুলছড়িতে ফ্রেন্ডশিপের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমাজভিত্তিক পুনর্বাসন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ফ্রেন্ডশিপের এফডিআই ডিপি প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা যুব উন্নয়ন ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রণীত প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর) কার্যক্রম এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর আলোকে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল করিম এবং ফ্রেন্ডশিপের এফডিআই ডিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আহকাম সাইফুল্লাহ।

সভাটি পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুল আলম খোকন।

আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুনর্বাসন নিশ্চিত করা, তাঁদের জীবনমান উন্নয়ন, অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাঁদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x