সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

চরকাঁকড়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমন

​কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: আবদুল আউয়াল

​নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট ইউনুস সুমনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এলাকায় সৎ, শিক্ষিত ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে সর্বজনগ্রাহ্য হওয়ায় দলের নীতি-নির্ধারকরা তাঁকে এ পদে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন।

​মনোনয়ন প্রাপ্তির পর থেকেই চরকাঁকড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ জোরদার করেছেন এডভোকেট ইউনুস সুমন। সম্প্রতি ইউনিয়নের ৮নং ও ৯নং ওয়ার্ডের পেশকার হাট ও রাস্তার মাথা বাজারের সম্মানিত ব্যবসায়ীদের সাথে গণসংযোগ ও সামাজিক কুশল বিনিময়কালে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

​স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জানান, চরকাঁকড়া ইউনিয়নকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা, একটি সুশিক্ষিত ও সমৃদ্ধ যুবসমাজ গঠন এবং এলাকার অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করাই এডভোকেট ইউনুস সুমনের মূল লক্ষ্য। ইনসাফ ও মানবতার সুবাতাস ছড়িয়ে দিয়ে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দলীয়ভাবে তাঁর ওপর এ আস্থা রাখা হয়েছে।

​এদিকে এডভোকেট ইউনুস সুমনের দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চরকাঁকড়া ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে আন্তরিক মোবারকবাদ ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

​নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন যে, এডভোকেট ইউনুস সুমন এলাকার জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁর সার্বিক সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন।

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x