সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

৫০০মোটরসাইকেল১২০০নেতাকর্মী নিয়ে চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের বিশাল মোটরসাইকেল শোডাউন।

গোলাপ হোসেন,জয়পুরহাট   প্রতিনিধি:১৬/অক্টোবর, ২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক,তরুণ নেতৃত্বের উদীয়মান বিএনপি নেতা, আওলাই ইউনিয়ানবাসীর খাদেম, সর্বদলীয় জনপ্রিয় মুখ  আব্দুল কাদের মন্ডলের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা১১টায়৫০০মোটরসাইকেল ১২০০ নেতাকর্মীকে সঙ্গে  নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 শোভাযাত্রাটি ছাতিনালী বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের চানপাড়া,  শিরট্রি, গোড়না, জাবেকপুর, রায়গ্রাম, মাকুল, পিয়ারা, আওলাই, দরগা বাজার,  নওগাঁ কাঁঠালী, কাঁকড়া, পাগলাবাজার, ডুগরপাড়া হয়ে ছাতিনালী হাইস্কুল মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডল। এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি আমিনুল কাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এসএম মাসুম মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল কাজী বলেন, আওলাই ইউনিয়ন বিএনপির একক প্রার্থী জনপ্রিয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মন্ডল, আগামী আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি'র এই মনোনীত প্রার্থী আব্দুল কাদের মন্ডল ব্যাপক ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হবে ইনশাল্লাহ। 

বিকেল ৩টায় উপস্থিত ১২০০ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ছাতিনালী স্কুল মাঠে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

গোলাপ হোসেন,

জয়পুরহাট

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x