সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

নিষেধাজ্ঞার প্রথম দিনে ভোলায় ৬ হাজার মিটার জাল জব্দ।

সাব্বির আলম বাবুঃ

মা ইলিশ রক্ষায় ভোলায় শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। এ সময় নিষিদ্ধ ৬ হাজার মিটার কারেন্ট ও মশারি জাল জব্দ করা হয়েছে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

নিষেধাজ্ঞার প্রথম দিন সকাল থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু হয়। অভিযানে নদীতে জেলেদের মাছ শিকারের দৃশ্য না মিললেও নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবহারের জন্য রাখা প্রায় ৬ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা  অভিঅভিযান পরিচালনাকারী জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার পুরো সময় নদীতে কঠোর নজরদারি থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাব্বির আলম বাবু 

বিশেষ প্রতিনিধি 

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x