গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
৬ অক্টোবর ২৬
জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বি এস এফ)। তৎক্ষণিক বিজিবি ওই স্থানীয়দের বাধায় ওই চেষ্টা ব্যস্ত হয়।
আজ মঙ্গলবার সকালে সীমান্তের ২৭৬ নম্বর মুল পিলারের এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি -১৪ পত্নীতলা ব্যাটেলিয়ানের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএসএফ সদস্যরা তিন যুবককে সীমান্তের ২৭৬ নম্বর মুল প্লেয়ারের কাছে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।
রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আজিম হোসেন বলেন, সকালে সীমন্তসংলগ্ন মাঠে কাজ করার সময় তিনি বিএসএফ সদস্যদের তিন যুবককে সীমান্তের কাছে আসতে দেখতে পায়। তিনি বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যদেরকে খবর দিলে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন।পরে স্থানীয় গ্রামবাসী বিজিবি সঙ্গে যোগ দেন। ফলে বিএসএফ সদস্যরা চেষ্টা ব্যর্থ হয় পুশ-ইনের।পরে ওই তিন যুবক ভারতের ভিতরে ফিরিয়ে যায়।
এই ঘটনার পর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বেলা ১১ টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘন্টার বৈঠকে কোন সমাধান হয়নি।
বিজিবি কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে তাদের ভারতীয় সীমান্তের ভিতর ফেরত পাঠায়। প্রথম দফা বৈঠকে সমাধান না হওয়ায়। এ বিষয়ে আরো একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
গোলাপ হোসেন
জয়পুরহাট

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬