সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ তিন যুবক আটক

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ তিন যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয়  বাস টার্মিনাল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের একটি ছাত্রাবাস থেকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা বুলেটসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ডিবির একটি বিশেষ ইউনিট অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, ফয়সাল (৩৩), নাসিব রহমান অন্তর (২১) ও আব্দুল হাই (২৩)। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, ফয়সাল শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া থাকলেও গোপনে বাস টার্মিনাল এলাকার ওই ছাত্রাবাসে একটি কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন।

আটক ফয়সাল সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে। নাসিব রহমান অন্তর ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে এবং আব্দুল হাই মর্ডান মোড় এলাকার শওকত আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

TV CHANNEL 24

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ তিন যুবক আটক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ তিন যুবক আটক
0:00 / 0:00
1x