মোঃ মাহফিজুল ইসলাম মাসুম।
দিনাজপুরে শ্রমিক নেতা মুজিবুর রহমান মজিব এর নিঃশর্ত
মুক্তির দাবিতে দিনাজপুর সহ আশেপাশের কয়েকটি জেলায় সড়ক অবরোধ করে শ্রমিক জনতা। এ সকল পরিস্থিতি নিরসনের লক্ষ্যে লক্ষ্যে পুলিশ বিভাগ, প্রশাসন, শ্রমিক নেতৃবৃন্দ এবং দলীয় নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ১১ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৩ টায় বৈঠকের সিদ্ধান্ত হয় যে, পুলিশ সদস্য নওবুর-কে দিনাজপুর জেলা থেকে অপসারণ, দিনাজপুর কোতোয়ালি থানার ওসিকে অপসারণ, মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তি এবং তার দলীয় পথ ফিরিয়ে দেওয়ার শর্তে আপাতত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার অবরোধ স্থগিত করা সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত জরুরী বৈঠকে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (উপপরিচালক স্থানীয় সরকার) শেখ মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা বিএনপি'র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলা পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ স্থানীয় সুশীল সমাজ উপস্থিত ছিলেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬