শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:"আমরা হাঁটতেও পারি না, আমাগো একটু রাস্তা করে দাও"—বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নবাসীর এই দীর্ঘদিনের আকুল দাবির মুখে এক অনন্য ও দৃষ্টান্তমূলক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন বা না হন, জনকল্যাণের স্বার্থে সম্পূর্ণ নিজ উদ্যোগে এলাকার অবহেলিত ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করে দেবেন।সম্প্রতি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী সাধারণ অসহায় মানুষদের সাথে নিয়ে উক্ত বেহাল কাঁচা রাস্তাটি সরজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনের সময় ফরিদ উদ্দিন মানিকের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি স্থানীয় দুঃখী মানুষের দুর্ভোগের চিত্রটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, রায়েন্দা ইউনিয়নের এই কাঁচা রাস্তাটির বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন হাজারো মানুষ। বর্ষা মৌসুমে কাদা-পানিতে রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে। ফলে কোনো অসুস্থ মানুষকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া, কোমলমতি শিশুদের স্কুলে যাওয়া কিংবা কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন।জনগণের এই দুঃখ-দুর্দশা সচক্ষে দেখে রাস্তা পরিদর্শনকালে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক এই মানবিক ও সাহসী ঘোষণা দেন। তিনি আবেগের সাথে এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, "জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। আমি চেয়ারম্যান পদে জয়ী হই বা না হই, আপনাদের এই কষ্ট আমি আর দেখতে চাই না। ইনশাআল্লাহ, আমি আমার নিজ দায়িত্বে ও ব্যক্তিগত অর্থায়নে এই ৪ কিলোমিটার রাস্তা পাকা করার ব্যবস্থা করে দেবো।"তার এই ব্যতিক্রমী ও ঐতিহাসিক ঘোষণার পর পুরো রায়েন্দা ইউনিয়ন জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র এই মানবিক নেতার ভূয়সী প্রশংসা করছেন। স্থানীয় ভোটাররা বলছেন, সাধারণত প্রার্থীরা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেন যা পরে ভুলে যান, কিন্তু ফরিদ উদ্দিন মানিক নির্বাচনের ফলাফলের তোয়াক্কা না করে রাস্তা করে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তা সত্যি বিরল এবং প্রশংসনীয়।এলাকাবাসীর প্রত্যাশা, আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের এই মহান উদ্যোগের ফলে রায়েন্দা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং অবসান ঘটবে দীর্ঘদিনের জনদুর্ভোগের।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬