ঝালকাঠি জেলা প্রতিনিধি: মো. আবুল কালাম,
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি উন্নয়নমূলক কাজের অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক ইলিয়া হাওলাদারকে পানিতে চুবিয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শ্রমিক সাংবাদিকের ওপর তেড়ে আসেন এবং তাকে পানিতে চুবিয়ে হত্যার হুমকি দেন। এ সময় কাজের ঠিকাদার (কন্ট্রাক্টর) ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি শান্ত করার কোনো উদ্যোগ নেননি। বরং তিনি সাংবাদিকের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও অভিযুক্ত শ্রমিকদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ ব্যাপারে কাঁঠালিয়া থানায় সাংবাদিক ইলিয়াস হাওলাদার একটি অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬