রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

ঝালকাঠির কাঠালিয়ায় ঢাকা–পাথরকাটা মহাসড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি।

ঝালকাঠি জেলা প্রতিনিধি:-

মোঃ আবুল কালাম,

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ ঢাকা–পাথরকাটা মহাসড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যাত্রীরা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং খানাখন্দের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপদ (সওজ) বিভাগ মাঝে মাঝে অস্থায়ীভাবে কিছু সংস্কার কাজ করলেও তা দীর্ঘস্থায়ী হয় না। অল্প সময়ের মধ্যেই সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যায়। ফলে দুর্ভোগ কমার পরিবর্তে আরও বেড়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন পণ্যবাহী যান চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, নির্বাচনের পর জনপ্রতিনিধিদের অনেকেই এ সড়কের সমস্যার প্রতি কার্যকর নজর দিচ্ছেন না।

স্থানীয়রা অবিলম্বে সড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে জনদুর্ভোগ কমবে এবং সড়কটি নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব হবে।

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x