ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ-
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাতকাটি গ্রামের বাসিন্দা লাকি আক্তারের ভাইকে বিদেশে পাঠানোর নামে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বিদেশে পাঠানোর জন্য তাদের সঞ্চিত অর্থ ব্যয় করা হলেও পরে ওই যুবককে দেশে ফিরিয়ে দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, আর্থিক ক্ষতি ও মানসিক চাপে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ পাননি বলে তাদের অভিযোগ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য: এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিমের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬