সোমবার, ০২ নভেম্বর ২০২৬
TV CHANNEL 24

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধা শহরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে গাইবান্ধা শহরের সাদুল্লাপুর সড়কের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পৌরসভার একটি ময়লাবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ৫০ সিসি মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম হাফেজ মাসুম। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করেনি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক:
তারান্নুম রিয়া মনি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x