রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

১২৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার*

*রাশেদুল ইসলাম রিয়াদ, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি**মাদারীপুর:* মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে *১২৮ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ* এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ *৭ হাজার ৭০০ টাকা* এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে *শুক্রবার দুপুরে* খোয়াজপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করা হয়। পরে ব্যাগ দুটি থেকে *১২৮ বোতল এসকাফ সিরাপ* উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, উদ্ধার করা সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় *৩ লাখ ৮৪ হাজার টাকা*। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব।এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-৮ আরও জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

১২৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার*
জাজিরায় বাসের চাপায় বৃদ্ধ হকার আহত, ঢাকা মেডিকেলে প্রেরন।    শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী সুপার সার্ভিস বাসের পেছনের চাকায় চাপা পড়ে রুহুল আমিন দেওয়ান (৭২) নামে এক বৃদ্ধ হকার গুরুতর আহত হয়েছেন।   বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ ০০ টার দিকে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে হামেদ আকনের মুদি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।   আহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার মৃত মহর আলী দেওয়ানের ছেলে।  দীর্ঘদিন ধরে তিনি হকারি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শরীয়তপুর সুপার সার্ভিস

জাজিরায় বাসের চাপায় বৃদ্ধ হকার আহত, ঢাকা মেডিকেলে প্রেরন। শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী সুপার সার্ভিস বাসের পেছনের চাকায় চাপা পড়ে রুহুল আমিন দেওয়ান (৭২) নামে এক বৃদ্ধ হকার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ ০০ টার দিকে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে হামেদ আকনের মুদি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার মৃত মহর আলী দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হকারি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শরীয়তপুর সুপার সার্ভিস "ঢাকা মেট্রো-ব-১৫-৯০৭৮" বাসে হকারি করতে করতে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে পৌঁছান রুহুল আমিন। বাস থেকে নামার সময় অসাবধানতাবশত তিনি বাসটির পেছনের চাকায় চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনাস্থলে জনগন উত্তেজিত হয়ে উঠলে খবর পেয়ে জাজিরা থানার এসআই কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন। তবে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বাসটি পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।