রোববার, ০২ আগস্ট ২০২৬
TV CHANNEL 24

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান​হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | মানিকগঞ্জ,৭ জুলাই ২০২৬​বাংলাদেশ সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়া সরাসরি পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে তিনি মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন। দেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর সরাসরি প্রশিক্ষণ এলাকায় গিয়ে এমন নিবিড়ভাবে মহড়া পর্যবেক্ষণের ঘটনা এটিই প্রথম।​মাঠপর্যায়ে রণকৌশল পর্যবেক্ষণ:-সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছান। তিনি পুরো এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন।​পরিদর্শনকালে প্রধানমন্ত্রী একজন কমান্ডারের কাছ থেকে সরাসরি ‘ভারবাল অর্ডার’ (মৌখিক অপারেশনাল নির্দেশনা) শোনেন এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।​সেনাসদস্যদের সাথে একাত্মতা:-প্রধানমন্ত্রী কেবল মহড়া পর্যবেক্ষণই করেননি, বরং যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, আধুনিক রণকৌশল ও সমরাস্ত্রের ব্যবহার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি নিজে সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে কৌশলগত বিষয়ে মতবিনিময় করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তিনি তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহ প্রদান করেন।​প্রশিক্ষণ মাঠেই প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য নির্ধারিত খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন। প্রধানমন্ত্রীর এই সহজ-সরল উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সেনাসদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।​সেনাবাহিনীর প্রতি আস্থা ও দিকনির্দেশনা:-পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।’ জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে, পেশাদার প্রশিক্ষণ, অটুট শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান