মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধি: দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে (জুলাই ২০২৬) মাসের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন চৌকস অফিসার জামিল আহমদ। তিনি বান্দরবানের লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের আইসি হিসেবে কর্মরত রয়েছেন।তাঁর কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম এবং বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হয়। এসব ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে জামিল আহমদকে জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে।এ সম্মাননা তাঁর দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কর্মদক্ষতার ভিত্তিতে এমন স্বীকৃতি পুলিশের অন্যান্য সদস্যদেরও আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে স্বীকৃতি পাওয়ায় এসআই জামিল আহমদকে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।এসআই জামিল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, জুলাই ২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন শুধু আমার একার নয়, এর পেছনে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে।আমি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম স্যার, বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার স্যারসহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁদের মূল্যায়ন ও উৎসাহ আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই। ভবিষ্যতেও সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।