উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আঁচলতা আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। নবনিযুক্ত সভাপতি আরিফুল ইসলাম মজনু বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মাদরাসার শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে তিনি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন। এদিকে তাঁর সভাপতি মনোনীত হওয়ার খবরে স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল শুভেচ্ছা জানিয়েছেন।