উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার হারাগাছ এলাকার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অংশীদারিত্বে পরিচালিত অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার জন্য বহু-অংশীজন উদ্যোগের (এমআইপিএস) আওতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), কাউনিয়া, রংপুর এ আয়োজন করে।নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং পিএফজি কমিটির কো-অর্ডিনেটর সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফিল্ড ফ্যাসিলিটেটর ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য অতিথি।প্রতিযোগিতা শেষে বিজয়ী ১৩ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ জোরদার হবে। পাশাপাশি সংঘাতমুক্ত ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ৯৯সারওয়ার আলম মুকুলকাউনিয়া (রংপুর) প্রতিনিধি