উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
রিপন রায়বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ ফজলে রাব্বী। বিয়ে চলাকালীন সময়ে পরিচালিত এ অভিযানে একজনকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়। গত কাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাল্যবিবাহ প্রতিরোধে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ।বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন এবং অপ্রাপ্তবয়স্কদের বিবাহ প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকগন।বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে শিশুদের সুরক্ষা দিতে এবং আইন মেনে চলতে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।