উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: আবদুল আউয়াল প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও নোয়াখালী জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন/যুব সংগঠক হিসেবে মনোনীত হয়েছে কোম্পানীগঞ্জের এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ASCAHDO Youth Development Organization)। এ উপলক্ষে সংগঠনটির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের হাতে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী ডিপিসি অফিসে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা অর্জনে কাজ করার প্রত্যয় নিয়ে পরিচালিত হচ্ছে এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এ স্বীকৃতি ও অনুদান সংগঠনটির উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।চেক গ্রহণের পর এসকাডোর চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, “নোয়াখালীর যুব সংগঠনগুলোর মধ্যে আমাদের সংগঠনকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করে যে এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে, তা অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। আমরা এ অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে সংগঠনের উন্নয়ন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কাজ করব। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং মানুষের জীবনমান উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, এ অর্জন এসকাডোর সব সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানবকল্যাণ ও যুব উন্নয়নে সংগঠনটি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।উল্লেখ্য, এ স্বীকৃতি ও অনুদানকে কাজে লাগিয়ে যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় পরিবারের স্বনির্ভরতা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি। জানাজায় এ সংগঠনটি ২ হাজার ১৫ সাল থেকে কাজ করলেও ২০২০ সালেও রেজিস্ট্রেশন পায়, এই সংগঠন প্রশিক্ষণমূলক কার্যক্রম করে আসছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইতোমধ্যে কোম্পানীগঞ্জ ও কবিরহাটে এর কার্যক্রম সালমান রয়েছে। ভবিষ্যতে নোয়াখালীভাবে ব্যাপী এরপর সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন নিয়ে পুরো বাংলাদেশ করার স্বপ্ন দেখছে তারা। এ সংগঠনটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে যেমনি সাধারণ মানুষ উপকৃত হবে এমনি উপকৃত হবে কমিটির সকল সদস্য। এই সংগঠন বাস্তব সম্মত নিত্য নতুন সৃজনশীল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে বলে জানা যায়।