উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহে আলোচিত শিক্ষক মিশন আচার্যের হাতে নিয়োগপত্র হস্তান্তর। উপস্থিত বিএনপি নেতৃবৃন্দঝিনাইদহে স্থানীয় ও সামাজিকভাবে ব্যাপকভাবে আলোচিত শিক্ষক মিশন আচার্যের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে। মিশনের বাড়ি ঝিনাইদহ কলাবাগানে একটি আয়োজনের মাধ্যমে তাঁর হাতে এ নিয়োগপত্র তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খান।অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ঝ জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সম্পাদক আঃ মজিদ বিশ্বাস। ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহাজাহান আলী ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ। মিশন আচার্যের মা ময়না আচার্য। সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।নিয়োগপত্র হস্তান্তরকালে মোঃ রাশেদ খান বলেন, মেধা, যোগ্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সমাজের প্রতিটি যোগ্য মানুষের কাজের সুযোগ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। শিক্ষক মিশন আচার্যের এই নিয়োগ তাঁর সততা ও ত্যাগেরই স্বীকৃতি।এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ শিক্ষক মিশন আচার্যকে অভিনন্দন জানান এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।নিয়োগপত্র গ্রহণ করে শিক্ষক মিশন আচার্য সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। ডিক্রি ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।