উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গোলাপ হোসেন বিশেষ প্রতিনিধি:২১,সেপ্টেম্বর, ২৬আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১ নম্বর কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাফিজার রহমান হাফিজ।সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজুয়ানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাফিজার রহমান হাফিজ কামদিয়া ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি আমাকে সম্মান দান করেন, ইনশাআল্লাহ কামদিয়া ইউনিয়নের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো। ইউনিয়নবাসীর কল্যাণ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।এ সময় তিনি ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।২১,৯,২৬গোলাপ হোসেনবিশেষ প্রতিনিধি