উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ঝালকাঠি জেলা প্রতিনিধি:-মোঃ আবুল কালাম,ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক প্রফেসর মোঃ আব্দুল হালিম।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাংবাদিক মোঃ ফারুক হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম।নতুন কমিটির নেতৃবৃন্দ কাঠালিয়ায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।এ সময় প্রেসক্লাবের সদস্যরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।১২/০৯/২০০২৬ইং