উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
তারিখঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ পরশুরাম প্রতিনিধিফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫২ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গাঁজা, বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ, ফেসওয়াস, বিস্কুট ও চকলেটসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।জব্দকৃত পণ্যসমূহের মধ্যে চোরাচালানকৃত বিভিন্ন মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং মাদক নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।"তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ছবির ক্যাপশনএকরাতে পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫২ লক্ষ ৯১ হাজার টাকার ভারতীয় গাঁজা, শাড়ি, কামিজ, ফেসওয়াস, বিস্কুট, চকলেট সহ বিভিন্ন পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন