উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী হাটখোলা বাজারস্থ বটগাছের নিচে শাহাদত হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তৈয়বপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে খাজা মঈন উদ্দিন (৬৫) কে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।