উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
নোয়াখালী কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃআবদুল আউয়াল ০১-০৯-২০২৬ইংবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন,নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন।সকালে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। পরে সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়।র্যালিটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কার্যালয়সংলগ্ন পৌর বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন দেশের চলমান অর্থনৈতিক সংকটের বিষয়টি জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সময় দেওয়ার জন্য নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির যেসব নেতাকর্মী মাঠে-ময়দানে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং বিভিন্ন সময়ে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের দুঃসময়ে ভূমিকা রাখা এসব ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হলে তা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের প্রতি বিগত ১৭ বছরের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।তিনি আরও বলেন, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে ভবিষ্যতে দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। এমনকি এমপির রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সমর্থন না থাকার পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা তুলে ধরেন। সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং বিএনপির রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে কোম্পানীগঞ্জে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি ও গণসমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।