উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
শাহাজাদী সুলতানা, শরীয়তপুর প্রতিনিধি:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) জাজিরা উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।অনুষ্ঠানে প্রধান আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শিক্ষা তুলে ধরা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়, শান্তি, মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ, কে, এম কামরুজ্জামান মিলন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজী, জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন, মহিলাদলের নেতৃবৃন্দ এবং বিলাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশীদ শিকদার। সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন।পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সুন্দর সমাজ গঠনের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।