উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
নিজস্ব প্রতিবেদক।বর্তমান সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের মন্ত্রিত্বের সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাংবাদিক *মৃধা বেলাল*। দলমতের ঊর্ধ্বে উঠে এক তরুণ নেতার প্রতি শ্রদ্ধা ও স্বপ্নপূরণের গল্প তুলে ধরে তার ফেসবুক পোস্টটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।মৃধা বেলাল তার পোস্টে লিখেছেন, *"আমি কোনো দলের লোক নই। আমি বাংলাদেশের। তবে দলমতের ঊর্ধ্বে গিয়ে একজন মানুষকে বরাবরই শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি। তিনি হলেন বর্তমান সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।"*তিনি আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের মাঠ থেকেই তিনি বলে এসেছেন *"ইনশাআল্লাহ বিজয় আসবেই"*। তরুণ প্রজন্মের আইকন হিসেবে ব্যারিস্টার পার্থকে নিয়ে তার স্বপ্ন ছিল তিনি একদিন মন্ত্রী হবেন। বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশ ও মানুষের স্বার্থে স্বাধীনভাবে লেখার জায়গা তৈরি হবে বলে তিনি মনে করেন।মন্ত্রিত্বের সংবাদ শুনে আনন্দিত হয়ে তিনি লিখেন, *"আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন আজ বাস্তব। মন্ত্রিত্বের সংবাদ শুনে মন থেকে ভীষণ আনন্দিত আমি।"*পোস্টের শেষে তিনি প্রিয় অভিভাবক মাননীয় মন্ত্রী মহোদয় *Barrister Andaleeve Rahman*-এর জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানান। একইসাথে তিনি মাননীয় প্রধানমন্ত্রী *Tarique Rahman*-কে ধন্যবাদ জানিয়েছেন।রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একজন নেতার প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে পোস্টটি ইতোমধ্যে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।