উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুরকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান।বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে কোটচাঁদপুর মডেল থানার ওসির কক্ষে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় ওসি আজাদ রহমান বলেন, “কোটচাঁদপুরের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোটচাঁদপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।”তিনি বলেন, মাদকদ্রব্যের বিস্তার ও চোরাচালান, কিশোর গ্যাং, মোবাইল গেমের আসক্তিসহ সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে—এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোটচাঁদপুরের বিভিন্ন সমস্যা ও অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।এ সময় কর্মরত সাংবাদিকরা কোটচাঁদপুরের বিভিন্ন সামাজিক সমস্যা, মাদক, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসির সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।সভায় কোটচাঁদপুর মডেল থানার পুলিশ সদস্য ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।