উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর পৃথক চারটি অভিযানে ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি এবং খানপুর বিওপি সীমান্তবর্তী এলাকায় পৃথকভাবে চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রাখা ও পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।অভিযানে মোট ৫ হাজার ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদক, অবৈধ পণ্য ও অন্যান্য চোরাচালান রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আইনের আওতায় আনার কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।”সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান স্থানীয় বাসিন্দাদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।মোঃ মাহফিজুল ইসলাম মাসুম দিনাজপুর