উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
শাহাজাদী সুলতানা, (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার তরুণ রাজনৈতিক কর্মী আলইসলাম মৃধা উপজেলা ছাত্রদলের সর্বোচ্চ নেতৃত্বে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।আলইসলাম মৃধা জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাজিরা উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি জাজিরা পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ভাষ্য অনুযায়ী, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি উপজেলা ছাত্রদলের সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব পালনের প্রত্যাশা করেন।আলইসলাম মৃধা বলেন, “দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। ভবিষ্যতেও দলের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে কাজ করতে চাই।”আলইসলাম মৃধার পিতা মো. হানিফ মৃধা এবং মাতা হাসিনা বেগম। তাদের বাড়ি জাজিরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাড়িপাড়া গ্রামে।