উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
শাহাজাদীসুলতানা, শরীয়তপুর প্রতিনিধি: আজ( ১ আগস্ট) শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে জাজিরা থানাধীন সারেং কান্দি এলাকার বাসিন্দা মো. হারুন (৫৭)-কে গ্রেপ্তার করে। তিনি মৃত হাজী হানিফ সরদারের ছেলে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জাজিরা থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর আওতায় দায়ের করা মামলা নং-১৫, তারিখ: ১৬ জুলাই ২০২৬ (জিআর নং-২০১)-এ অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।