উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহ্ উদ্দিন ২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টা্য দিকে মোটরসাইকেল চালিয়ে ইকোনমিক জোন এলাকায় যাওয়ার পথে শহিদ মুসলিম উদ্দিন চত্বরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবদল নেতা সালাহ্ উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা গভীর শোক্ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।