উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের বদুরঝিরি টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. শাহজাহান ও বেলাল হোসেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরের দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে লামা উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। পথে বদুরঝিরি টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষণা করেন। আহত শাহজাহান ও বেলাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, দুর্ঘটনাটি নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।