উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পরকীয়ার জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় লাকী খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গৃহবধূ লাকী খাতুন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী ইব্রাহীম হোসেন নামে এক যুবকের সঙ্গে লাকী খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো বলে গুঞ্জন রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে গত শনিবার (১১ জুলাই) বেলা আনুমানিক ১১টা ৪০মিনিটে পরিবারের সদস্যদের অজান্তে তিনি শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এরপর দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল জানান, নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা নিয়ে বগুড়া সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বগুড়া সদর থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাঁর মরদেহ হস্তান্তর করবেন।নাজমুল হুদা ০১৭১৮৫০৬৫৬৯নন্দীগ্রাম, বগুড়া। তারিখ ১৩/০৭/২৬ ইং।