উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
স্টাফ রিপোর্টার নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামে বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা (২) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শিফা ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকাকালে শিফা সবার অগোচরে গোসলখানায় চলে যায়। সেখানে পানিভর্তি একটি বালতি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত উপুড় হয়ে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা গোসলখানায় গিয়ে বালতি থেকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।মোঃ ফিরোজ আহমেদ