উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
শরীয়তপুর প্রতীনিধি :শরীয়তপুরের জাজিরায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় অসহায় , দুস্থ , প্রতিবন্ধীদের মাঝে ১৫টি সেলাই মেশিন , ১৫ ব্যান্ডল ঢেউ টিন , ৪০টি হুইল চেয়ার ও ১৪ টি পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।আজ সোমবার সকাল ১১টায় জাজিরা উপজেলা চত্বরে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলালা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ও রাজনৈতিক নেতৃবৃন্দ।সুলতানা আক্তার শাহজাদী শরীয়তপুর সংবাদদাতা