উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১(৯৫) আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান। তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হলো কৃষি, আর কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।পার্টনারশিপ ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। এর ফলে উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হচ্ছে। আমি আশা করি, এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের প্রতিটি কৃষক এর সুফল ভোগ করবেন, তিনি সকল কৃষককে নতুন প্রযুক্তি গ্রহণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিকে আরও লাভজনক করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।